মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি, সাত জনের বিরুদ্ধে মামলা’আটক ২

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধভাবে মজুদকৃত চাল সহ ২ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান বাদী হয়ে জড়িত ৭ জনের নাম উল্লেখ সহ একটি মামলা দায়ের করেন।মামলার এজাহার সুত্রে জানাগেছে,গতকাল বুধবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস ও এস আই মিজানুর রহমান উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারের আলাল মিয়ার দোকানে অবৈধভাবে মজুদকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ বস্তা ( ৩০০) কেজি চাল জব্দ করেন।

এ সময় ঘটনাস্থল থেকে জব্দকৃত চাল সহ ব্যবসায়ী আলাল মিয়া ও প্রভাত সরকারকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে আটককৃত আসামী আলাল মিয়ার জবানবন্দিতে ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার স্বরুপ মিয়া ও অবৈধভাবে চাল বিক্রির সহযোগী লামাগাঁও বাজারের আলী রব, বজলু মিয়া, কিবরিয়া মেম্বার ও ফটিক মিয়ার নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে কালোবাজারে চাল বিক্রির অপরাধে মামলা নেয়া হয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ(তরফদার) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২ জন সহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে চাল বিক্রির দায়ে মামলা নেয়া হয়েছে।