শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

সুযোগ সন্ধানীদের আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে: তথ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  সুযোগ সন্ধানীদের আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় ১২ বছর ধরে ক্ষমতায়। বাংলাদেশে বহু সুযোগ সন্ধানী থাকে। অনেক সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে, কেউ কেউ সফলও হয়েছে। সেগুলো বাছাই করে বিভিন্ন পর্যায়ে কমিটি থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, গতকালও এই বিষয়গুলো আলোচিত হয়েছে। অনুপ্রবেশকারীদের আর কোনো জায়গা আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনেও হবে না।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, করোনার মধ্যে আওয়ামী লীগের সাড়ে পাঁচশ নেতাকর্মী মারা গেছেন এবং হাজার হাজার আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, মন্ত্রিসভার সদস্যের মৃত্যু হয়েছে, অন্য কোনো দলের ক্ষেত্রে এটি হয়নি। কারণ আওয়ামী লীগ যেভাবে এই দুর্যোগ মোকাবিলা করার জন্য শেখ হাসিনার নির্দেশনায় ঝাপিয়ে পড়েছিল, অন্য কোনো দল সেভাবে ঝাপিয়ে পড়েনি।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সোয়া এক কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং এই করোনাকালে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। করোনা দুর্যোগ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন।