মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

কর্ণফুলী নদীর উপর নির্মিত হচ্ছে কালুরঘাট সেতু

ডেক্সরিপোর্ট  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নানা জটিলতার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত হচ্ছে প্রস্তাবিত নতুন রেল কাম-সড়ক সেতু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে।

বুধবার সকালে কালুরঘাট সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রস্তাবিত নতুন রেলওয়ে সেতুর স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নানা জটিলতার কারণে সেতু নির্মাণের কাজ দীর্ঘসূত্রিতায় পড়েছিল। তবে সবার আন্তরিকতায় সব জটিলতা নিরসন হয়েছে। প্রস্তাবিত সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেললাইন (ব্রডগেজ) থাকবে।

প্রস্তাবিত সেতু নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসন ও মানুষের মাঝে সেতু নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সফর করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ সেতুর উচ্চতা নিয়ে নৌ-অধিদফতরের যে আপত্তি এসেছে তা অচিরেই অভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।