শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে আর্মেনিয়ার গোলাবর্ষণ, নিহত ১

অনলাইন ডেস্ক  কারাবাখে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ফের আজারবাইজানে হামলা চালিয়েছে আর্মেনিয়া।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে চালানো হামলায় গুনদুজ হুসেইনভ (৪৬) চেমেলনি নামে এক আজারবাইজানের বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এ নিয়ে ৩২ বেসামরিক লোক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন।

দুই প্রতিবেশী দেশ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। খবর আনাদোলু ও রয়টার্সের।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট মস্কোতে যুদ্ধবিরতির বিষয়ে উভয় দেশের সঙ্গে আলোচনা করেন। কারাবাখের জাতিগত আর্মেনীয় ও আজারবাইজানের সঙ্গে মানবিক কারণে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি ও মৃতদেহ হস্তান্তরের জন্য সাময়িক যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এতে উভয় দেশই সম্মত হয়।

২৭ সেপ্টম্বরের পর দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মস্কো আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক তৎপরতা চালায়। এই যুদ্ধে দুই দেশের তিন শতাধিক সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করছেন।

উভয় দেশ পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করছে, ইয়েরেভের অভ্যন্তরে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে আজারবাইজান।

এদিকে আজারবাইজান দাবি করছে, আজারি ভূখণ্ডে শত্রুপক্ষ গোলা নিক্ষেপ করেছে।

বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজারবাইজান আশা করেছিল সময়মতো আরও অঞ্চল নিয়ন্ত্রণ করবে।

যুদ্ধবিরতি নিয়ে উভয় দেশের সঙ্গে ১০ ঘণ্টা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার এক বিবৃতিতে বলেন, মানবিক কারণে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, উভয় দেশ থেকে একই সঙ্গে মৃতদেহ হস্তান্তর ও যুদ্ধবন্দি বিনিময়ের জন্য তারা প্রস্তুত।