শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রীর পিএস হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনা পজিটিভ। সোমবার তার করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিএমএইচে ভর্তি হন।

তার আশু রোগ মুক্তির জন্য তিনি দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন।