রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগাম ভোট দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী ৩ নভেম্বর। আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় এবার প্রচুর সংখ্যক ভোটার মার্কিন নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন মার্কিন নির্বাচনে প্রার্থী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

জানা যায়, এদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই ভোট পড়েছে পাঁচ কোটিরও বেশি মার্কিন নাগরিক। যা গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই বিরল। এর আগে এতো বেশি আগাম ভোট দেওয়ার খবর নেই।

আরও পড়ুন: কোরআনের সুরক্ষায় শি সরকারের বিরুদ্ধে লড়াই করছে চীনের মুসলিমরা

মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

মূলত করোনা মহামারীতে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই অনেক মার্কিন নাগরিক আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। হিন্দুস্তান টাইমস।