রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নাইজেরিয়ায় বিক্ষোভে নিহত ৬৯

অনলাইন ডেস্ক  পুলিশের বিশেষ একটি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে নাইজেরিয়ায় সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।

নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। তবে নিহতদের মধ্যে কিছু পুলিশ এবং সেনাসদস্যও রয়েছেন। খবর এপির।

প্রেসিডেন্ট জানিয়েছেন, চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার পথ খোঁজার জন্য সাবেক নেতাদের সঙ্গে একটি বৈঠক করা হয়েছে। বিক্ষোভ আহ্বানকারীদেরও একটি অংশ জনগণকে রাস্তায় বের না হয়ে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

এছাড়া নারীবাদীরা মানুষকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভের কেন্দ্রস্থ নাইজেরিয়ার লাগোস শহরে কারফিউ ঘোষণা করা হয়।

পুলিশের বিতর্কিত ইউনিট স্পেশাল অ্যান্ডি রোবারি স্কোয়াড বা সার্স ভেঙে দেওয়ার দাবিতে গত ৭ অক্টোবর থেকে নাইজেরিয়ায় বিক্ষোভ শুরু হয়।

তরুণদের শুরু করা এই আন্দোলন ব্যাপক আকার নিলে ১১ নিলে ওই ইউনিটটি ভেঙে দেন প্রেসিডেন্ট। তারপরও নিরাপত্তা বাহিনী ও দেশ পরিচালনা ব্যবস্থায় আরও সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।