মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:১৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: আমু

ডেক্সরিপোর্ট  হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি।

তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি কখনও যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চিড় ধরাতে না পারে সে লক্ষে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবেলায় পূজার দর্শনার্থীসহ সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।