বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ ভাইরাসে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল।

সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৫ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৮ দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৪ লাখ ২৫১ জনে দাঁড়াল।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৩ জন। এ নিয়ে করোনার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন রোগী।

১৩ হাজার ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। বর্তমানে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।