শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নবীগঞ্জে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপি’র গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮)কে মৃত অবস্থায় নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব তিমির পুর এম আর সি ব্রিক ফিল্ডের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্বার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপি’র গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) প্রতিদিনের মত গত শনিবার ব্যাটারী চালিত রিক্সা নিয়ে বাড়িতেকে বের হয়। ঐদিন রাত ৯ টার সময় ব্যাটারী চালিত রিক্সা চালানো অবস্থায় রিকশাসহ সে নিখোঁজ হয়।

পরে অনেক খুঁজাখুঁজির পর মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ -হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এম আর সি ব্রিস ফিল্ড এর সংলগ্ন ধানের জমি হতে তার লাশ উদ্বার করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।পরে ঘটনাস্থলে পরিদর্শন করেন নবীগঞ্জ – বাহুবল’র সার্কেল এএসপি পারভেজ আলম।