শামীম আহমেদ হাতে কলমে ক্লাস ছাড়া পরীক্ষা দিতে ইচ্ছুক নয়, সেসনজট কোনোক্রমে মেনে রেওয়া হবে না, ৮ম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরিক্ষা ও ফলাফর প্রকাশ করার দাবীর পাশাপাশি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর ফলাফল এসএসসি ও এইচএস সির মত ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করার মাধ্যমে ফলাফল ঘোষনা ও পত্র-পত্রিকা প্রকাশ করা সহ ৬টি দাবী পুরনের লক্ষে মানববন্ধন, র্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে বরিশালের সকল পলিটেক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোড সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করের শিক্ষাথীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, লুৎফর রহমান, রাকিবুল ইসলাম মিরাজ,সৈয়দ ইয়াসিন, মোঃ রাফসান,অপু ভট্রাচার্য, জাহিদ,ইমরান,সাব্বির মৃধা,সামিয়া রহমান ও মোঃ রাসেল প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে পলিটেকনিকে পড়াশুনা করতে আজ পরিবারের কাছে একটি বোঝা হয়ে আছি।
আজ দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরিক্ষা নেওয়া যাবে না। তাই তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরিক্ষা নিয়ে অসহায় শিক্ষার্থীদের একটি কর্মস্থলে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের কাছে দাবী জানান।
শিক্ষার্থীদের কর্মসূচি সঞ্চলনা করেন যুবায়ের। পরে শিক্ষার্থীরা নগরীতে একটি র্যালি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করে।