বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন: ডিসি জাকির হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,”ট্রাফিক আইন মেনে চলুন,ট্রাফিক পুলিশকে সহায়তা করুন”ফুটপাথ কিংবা রাস্তায় মালামাল অথবা যানবাহন রেখে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেননা।নগরীর সড়কগুলোর যানজট নিরসন করে শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করছে।

বুধবার(২৮ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর জিলা স্কুল মোড়,সদর রোড ও জেল খানা এলাকায় অটোরিক্সা, মোটর সাইকেল,প্রাইভেট কার, সাধারন পথচারী, দোকান ও বিভিন্ন শপিংমলে জনসচেতনতামূলক খোলাচিঠি ও ষ্টিকার বিতরন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আমরা নগরবাসীকে সচেতন করার জন্য একটি খোলাচিঠি দিয়েছি।যাতে জনসাধারন রাস্তায় যেখানে সেখানে গাড়িপার্কিং করে যানজট সৃষ্টি না করে।ফুটপাথ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃস্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,সামনে শীতকাল আসতেছে।শীতে মহামারি করোনার প্রকোপ বাড়তে পারে।শীতে যাতে করোনার প্রকোপ বাড়তে না পারে সে জন্য সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে।ঘরের বাইরে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে।অন্যব্যাক্তি থেকে অন্তত তিনফুট দুরে থেকে গনজমায়েত এড়িয়ে চলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টি আই (প্রশাসন)মোঃ রবিউল ইসলাম,টি আই আব্দুর রহিম সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।