শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা-৫ আসনের কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের আনোয়ার হোসেন (হেলাল) শপথ নিয়েছেন।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথ গ্রহণ শেষে দুই সংসদ সদস্য সংসদের শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে ওই আসন দুটি শূন্য হয়। গত ১৭ অক্টোবর আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।