শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

৩০ হাজার কর্মী ছাঁটাই করার পথে বোয়িং

অনলাইন ডেস্ক  করোনা সংকটের কারণে ফের কর্মী ছাঁটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং।আগামী বছরের শেষ নাগাদ চাকরি হারাবেন কোম্পানিটির ৩০ হাজার কর্মী।

বোয়িংয়ের সিইও ডেভিড ক্যালহাউন বুধবার এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

গত এপ্রিল মাসে ১৬ হাজার কর্মীকে ছাটাই করে বোয়িং।করোনা মহামারীর কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সবচেয়ে বড় আয়ের মাধ্যম কমে এসেছে।

ডয়চে ভেলে জানিয়েছে, করোনার কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ বছরের প্রথম তিন মাসে ক্ষতির পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো৷ অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা৷

বর্তমানে ১ লাখ ৬০ হাজার কর্মী কোম্পানিটির অধীনে কাজ করেন।অব্যাহত লোকসানের কারণে এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।