রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়ল

ডেক্সরিপোর্ট  শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একদফা বাড়ল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, করোনা সংকটকালে পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা দেখছি, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। আগামী দুই সপ্তাহ আমরা দেখব, যদি পরিস্থিতি অনুকূলে আসে, তা হলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার বিষয়টি বিবেচনা করব। ভারতসহ অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব কিছুই আমরা বিবেচনায় রাখছি।

শিক্ষামন্ত্রী জানান, করোনার কারণে এবার ১ জানুয়ারি বই উৎসবও হচ্ছে না। সব স্কুলে বই পাঠিয়ে দেয়া হবে।

৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে জেএসসি, পিইসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষাও।

সবশেষ ঘোষণা মোতাবেক ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ছিল। সেটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ১৪ নভেম্বর করা হয়েছে।