মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগাম ভোটের সর্বোচ্চ রেকর্ড

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। হাতে এখনও ৪ দিন বাকি। আর এরই মধ্যে দেশটির ৮ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানিয়েছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আগাম ভোটের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ থেকে প্রকাশিত টালি থেকে এ তথ্য মিলেছে।

তথ্য বলছে, এখন পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে পড়া আগাম ভো‍টের থেকে এবার ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে।

ধারণা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে বাকি দিনগুলো যে পরিমাণ আগাম ভোট পড়বে তা গত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটকেও ছাড়িয়ে যাবে।
সেবার প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এর মধ্যে আগাম ভোট ছিল চার কোটি ৭০ লাখ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য বলছে , ডেমোক্র্যাটিক দলের নিবন্ধিত এক কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা এক কোটি ১৫ লাখ। এছাড়া ৮৮ লাখ নিরপেক্ষ ভোটার আগাম ভোট দিয়েছেন।

করোনা পরিস্থিতিতে এতো আগাম ভোট পড়া নিয়ে বিস্মিত যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেষকরা। তবে আমেরিকান ভোটারদের ভোটের প্রতি আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ দিচ্ছে এই আগাম ভোট।

গত কয়েকদিন ধরেই ডাকযোগে এবং আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন আমেরিকানরা।

আগাম ভোটে আমেরিকানদের এই আগ্রহের বিষয়ে বিশ্লেষকরা করোনা পরিস্থিতিকে দায়ী করছেন।

তারা বলছেন, করোনায় মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়া কে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।

ভোটের দিন জনসমাগম এবং ভিড় এড়িয়ে চলে সংক্রামণ থেকে বাঁচতে মানুষ এই আগাম ভোটের দিকেই ঝুঁকছে।

রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দিয়েছেন।

জনমত জরিপে, ভোটের লড়াইয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন।