মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিসেম্বরে জানা যাবে করোনার টিকা নিরাপদ ও কার্যকর কিনা

অনলাইন ডেস্ক  করোনার টিকা নিরাপদ ও কার্যকর কিনা ডিসেম্বরের কোনো একদিন জানা যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অ্যান্টনি ফাউসি।

তিনি বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে করোনাভাইরাসের নিরাপদ ও কার্যকর টিকার প্রথম ডোজ ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে পাবেন। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অধ্যাপক ডা. ফাউসি বলেন, প্রথম অন্তর্বর্তীকালীন ফলাফল আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাওয়ার আশা করছি। বিশেষভাবে বলতে গেলে করোনার প্রথম ডোজের টিকাগুলো উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে দেওয়ার আশা করা যায়।

এদিকে টুইটার ও ফেসবুকে লাইভ চ্যাটে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক বলেছেন, করোনার টিকা তৈরিতে সামনের সারিতে থাকা যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার ইনকরপোরেশনের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের কোনো এক সময়ে মার্কিনিরা টিকা নিরাপদ ও কার্যকর কিনা তা জেনে যাবেন।
কবে থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে? এ প্রসঙ্গে ফাউসি বলেছেন, ২০২১ সাল শেষ হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরার আশা করা যাচ্ছে না। এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, টিকা তৈরিতে সামনের সারিতে থাকা দুই প্রতিষ্ঠান মডার্না ও ফাইজার কয়েক সপ্তাহ বাদেই তাদের টিকার ফলাফল পাওয়ার আশা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ডিসেম্বরের মধ্যেই করোনার টিকা পাওয়ার আশা বেড়েছে।

মডার্না ও ফাইজারের টিকা ছাড়াও অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার টিকাটি নিয়েও আশার কথা শোনা যাচ্ছে। এ টিকাটি বয়স্ক ও তরুণদের মধ্যে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে বলে অ্যাস্ট্রোজেনেকার গবেষকেরা দাবি করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দুর্দান্ত গতিতে টিকা তৈরির কাজ এগিয়ে চলেছে। যেখানে টিকা তৈরিতে ১০ থেকে ১৫ বছর লেগে যায় সেখানে দ্রুত টিকা বাজারে পাওয়ার আশা করা যাচ্ছে। তবে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্স সংশয় প্রকাশ করে বলেছে, প্রথম প্রজন্মের টিকা সবার জন্য সমান কার্যকর নাও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুসারে, বর্তমান বিশ্বে ১৫০টির বেশি টিকা উন্নয়নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৪৪টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ১১টি টিকা পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে।