শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মাসে ১ দিন চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ জাতীয় চিড়িয়াখানা। অবশেষে আগামী রোববার (১ নভেম্বর) থেকে খুলে দেয়া হচ্ছে রাজধানীর মিরপুরে অবস্থিত এ চিড়িয়াখানা।

সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকবে। তবে এজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত মেনে চলার নিদের্শনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনার সংক্রমণ এড়াতে এসব শর্ত বা নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে আরও একটি সুখবর জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

তাহলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন যুগান্তরকে এ তথ্য জানান।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খুলে দেয়া হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে।

যেসব শর্তে খুলছে চিড়িয়াখানা

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অমোচনীয় রং দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে। প্রবেশ গেটগুলো জীবাণুনাশক টানেল ও ফুটবাথ স্থাপন করতে হবে। প্রবেশ গেটে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীর তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে এবং চিড়িয়াখানার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, দর্শনার্থীর সংখ্যা দৈনিক সর্বোচ্চ দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা, প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রাণীর এনক্লোজারের চার পাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। পরিদর্শন সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচারণা চালানো এবং ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

দেশে করোনা সংক্রমণের পর ২০ মার্চ চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তখন থেকে এটি বন্ধ রয়েছে।