বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

জিএম কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান:মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

ডেক্সরিপোর্ট:জিএম কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের পূর্বের ঘোষণা অনুযায়ী জিএম কাদের সাহেব আজকে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান। আপনারা জানেন, এরশাদ জীবিত থাকা অবস্থায় ২০ এর ১/ক ধারা অনুযায়ী উনার অবর্তমানে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গেছেন।’

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

গত ৪ মে এক সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং নির্দেশ প্রদান করছি।