নিজস্ব প্রতিবেদক বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন,কমিউনিটি পুলিশিং হচ্ছে,কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন।কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা পুলিশ ও জনগনের মাঝে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে।আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে হলে কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করতে হবে।পৃথীবীর সবদেশেই কমিউনিটি পুলিশিং আছে।কোন মানুষ থানায় আসলে তাকে কাংক্ষিত সেবা দিতে হবে।মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে।মানুষের আস্থা অর্জন করতে হবে।
শনিবার(৩১অক্টোবর) বিকালে বরিশাল পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে হবে।কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং একে অন্যের পরিপূরক। আমাদের মানষিকতাকে উন্নত করতে হবে।আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে।মানুষের কাংক্ষিত সেবা দিতে পারলেই আমরা জনতার পুলিশ হতে পারবো।
বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো: সাদেকুল আরেফিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এস এম ইকবাল,বীর প্রতীক মহিউদ্দিন মানিক প্রমুখ।