রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

হাড্ডাহাড্ডি লড়াই: বাইডেনের ২৩৮ ইলেকটোরাল ভোট, ট্রাম্পের ২১৩

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ হিসাব অনুসারে ২৩৮টি ইলেকটোরাল ভোট নিয়ে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি। এখনো সাতটি রাজ্যের ফল ঘোষণা করা হয়নি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসিলভানিয়া ও উসকনসিনের ফল ঘোষণার বাকি আছে।

এর অর্থ হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন, তা এখনই বলা যাচ্ছে না।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২৩টি রাজ্যে জয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস অন্যতম। এছাড়াও ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও রয়েছে।

এসব রাজ্যে ২০১৬ সালেও তিনি বিজয়ী হয়েছিলেন। বাইডেন জয়ী হয়েছেন ২০ রাজ্যে। যার মধ্যে তার নিজ এলাকা ডেলওয়্যারসহ ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক অন্যতম।

নেব্রাসকার ভোট ভাগ হয়ে গেছে। সেখান থেকে ট্রাম্প পেয়েছেন তিনটি, আর বাইডেন একটি। মেইনেও বাইডেন জিতেছেন।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।