সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

পিছিয়ে থেকেও ট্রাম্প বললেন, বিরাট উদযাপনের প্রস্তুতি নিচ্ছি

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। অনানুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। এখনও জয়-পরাজয় নির্ধারণী বেশ কয়েকটি ব্যাটলগ্রাউন্ডে রাজ্যের ফল ঘোষণা হয়নি। এরইমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে ‘জয়’ উদযাপনের প্রস্তুতি নেয়ার কথা বললেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে দেওয়া এই ভাষণের শুরুতেই নিজের পরিবার ও কোটি সমর্থককে তিনি ধন্যবাদ জানান। যারা তাকে ভোট দিয়েছেন, তার পক্ষে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য, ‘বিরাট উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আমরা সবকিছু জিতে নিচ্ছি।’

২৯ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ের খবর সমর্থকদের দিয়ে খুশির সুরে তিনি বলেন, আমরা শুধু জিতিনি, বড় ব্যবধানে জিতেছি।

পেনসিলভেইনিয়াতেও রিপাবলিকানদের এগিয়ে থাকার খবর দেন ট্রাম্প। যদিও এর আগে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও একই দাবি করেছেন।

একইসঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন এই রিপাবলিকান প্রার্থী। ‍ভোট গণনা বন্ধে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিজেকে বিজয়ী দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।’

এরপর কোন রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

এটি যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।’
ট্রাম্প বলেন, লাখ লাখ লোক আমাদের পক্ষে ভোট দিয়েছে। আমরা একটি বড় উদযাপনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা সবকিছুতেই জিতেছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।

‘আমরা ‍যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’

ট্রাম্প বলতে থাকেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’

‘সুপ্রিম কোর্টে যাব’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সিএনবিসি নিউজ বলছে, এই কথার অর্থ এখনও পরিষ্কার নয়।

নিউইয়র্ক টাইমস লিখেছে, তিনি আসলে বাকি ভোট গণনা বন্ধ করতে চান।

ট্রাম্পের দাবি, ‘এখন অবধি যত দূর জানি, তাতে আমিই জিতেছি। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হতে ট্রাম্পের দরকার ৫৫ টি ইলেকটোরাল ভোট। আর বাইডেনের দরকার ৪৬ টি।