সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

অনেক খেলা এখনও বাকি: বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন্ তিনি বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ শেষ। গণনা চলছে। মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন জো বাইডেন।

উত্তেজনাকর এই নির্বাচনের ফল নিয়ে জো বাইডেন বলেন, ‘অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব। আজ রাতে যদি কিছু বলার প্রয়োজন পড়ে, তবে আমি বলব। যদি তেমন কিছু না থাকে, আগামীকাল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।’

নির্বাচনের হারজিতের ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি। কী প্রতিক্রিয়া হবে তা নির্ভর করছে ট্রাম্প কী বলেন ও কীভাবে বলেন, তার ওপর।

বাইডেন বলেন, ‘কোন ভোট গণনা করা হবে, আর কোনগুলো হবে না, তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটারেরাই ঠিক করেন প্রেসিডেন্ট কে হবেন। তিনি কী করবেন বা বলবেন, তাতে কিছু যায়-আসে না। ভোট গণনা হবেই।’

শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন ২৩৮ আর ট্রাম্প ২১৩ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।