সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক  মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। অন্যদিকে বেশ কয়েকটি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন মার্কিনিরা। মঙ্গলবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা ট্রাম্পবিরোধী স্লোগান দেন। খবর বিবিসির।

তাদের বিক্ষোভ মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, ’আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।‘

বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

ওয়াশিংটন ডিসির সামনে বড় বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখনও ৮৭ টি ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৫ ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট আর বাইডেন ২৩৮ ইলেকটোরাল ভোট।