শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হচ্ছে সরকার: ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আসন্ন শীতে করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হতে যাচ্ছে।

বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ বার্তা দেন।

মাস্ক পরা বাধ্যতামূলক করার পরও তা মানছেন না অধিকাংশ সাধারণ মানুষ। এতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শীতে করোনার ‘সেকেন্ড ওয়েব’ নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে লকডাউন আরোপ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমাদের দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনে শিথিলতা দেখে সরকার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ঘোষণা করেছে। এ নীতি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। যে কোনো সমাগমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের সুরক্ষায় এ বিষয়ে শেখ হাসিনা সরকার ধীরে ধীরে আরও কঠোর অবস্থানের দিকে যাচ্ছে বলেও বার্তা দেন তিনি।