রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

প্রথম বারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে প্রথম বারের মতো তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড।

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আসন থেকে রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে জয় লাভ করেছেন তিনি।

সারা ডেলাওয়্যারের উত্তর উইলমিংটন থেকে পেনসিলভানিয়া সীমান্ত পর্যন্ত প্রায় সব ডেমোক্রেটিক জেলায় জিতেছেন।

৩০ বছর বয়সী সারা জিতেছেন সিনেট ডিস্ট্রিক্টের ৮৬ শতাংশ ভোট। খবর: সিএনএন।

জয়ের পর এক টুইটবার্তায় সারা লেখেন, ‘আমরা পেরেছি। আমরা সাধারণ নির্বাচনে জয় পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ।’

প্রথমবারের মতো প্রকাশ্যে তৃতীয় লিঙ্গ স্টেট সিনেটর হিসেবে তার অর্জন অন্যান্য তরুণ এলজিবিটিকিউ লোকদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

১৯৭৬ সাল থেকে সিনেটের এই আসনটি ধরে রেখেছিলেন ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যাকডোয়েল। এবার নিজে থেকে সরে গিয়ে সারাকে সুযোগ করে দেন হ্যারিস।

সারা নির্বাচনী প্রচারের জন্য বেশ পরিমাণ অর্থ অনুদান পেয়েছেন। অক্টোবরের গোড়ার দিকে নির্বাচনে অনুদান হিসাবে তিনি ২ লাখ ৭০ হাজার ডলারের বেশি পেয়েছেন।