শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফল ঘোষণার আগেই দাঙ্গা-বিক্ষোভ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ।

পোর্টল্যান্ড শহরে আতশবাজি, হাতুড়ি এবং রাইফেল জব্দ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার গভীর রাতে শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্স।

বিবিসি বলছে, পোর্টল্যান্ড, ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় করেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারে কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। একে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ।

এদিকে মিনিয়াপোলিসে দুই শতাধিক বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েক জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

একই ধরনের বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া এবং শিকাগোতে। অ্যারিজোনার ফিনিক্সেও ছোটখাটো বিক্ষোভ হয়েছে।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ৮টার কিছু আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্ট ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর পরেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কিছুক্ষণ পর আরেক দল জনতা ওয়েস্ট ফোর্থ স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ে সড়কের পাশে রাখা আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফা তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রেফতার শুরু করে।