শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক  ভারত মহাসাগরে দ্বীপ রাষ্ট্র মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাজে যোগ দিতে যাওয়ার সময় রাজধানী পোর্ট লুইসের কাছে পেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহতের সবাই হাইবেক কনস্ট্রাকশন নামের একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক ছিলেন।

নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে বলে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানিয়েছেন।