শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যেসব শর্তে ভোট পুনঃ গণনার আবেদন করতে পারবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা ও ফলাফল নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। ইতিমধ্যে রিপাবলিকান পার্টি ভোট গণনার বিষয়ে অনিয়মের অভিযোগ তুলেছে।

ভোট পুনঃ গণনার বিষয়ে বিবিসি বলছে, কিছু অঙ্গরাজ্যে ভোট পুনঃ গণনা করতে হলে রাজ্যের কিছু আইন মেনে করতে হয়। পোলিং ফার্ম এডিসন একটি বিশ্লেষণ করেছে।

তারা জানিয়েছে, উইসকনসিন বা অন্য কোনো রাজ্যে ভোট পুনঃ গণনা করার আবেদন করতে হলে ওই রাজ্যের ন্যূনতম কিছু শর্ত পূরণ করতে হয়।

অ্যারিজোনা: এই রাজ্যে ভোট পুনঃ গণনার আবেদন করার প্রয়োজন নেই। দুই প্রার্থীর মধ্যে শূন্য দশমিক ১ শতাংশ ভোটের ব্যবধান থাকলে অটোমেটিক পুনঃ গণনা হয়।

জর্জিয়া: দুই প্রার্থীর মধ্যে যখন ভোটের ব্যবধান মোট ভোটের এক শতাংশের কম হয়, তখনই ভোট পুনঃ গণনার আবেদন করতে হয়।

উইসকনসিন: এই রাজ্যের আইন অনুযায়ী, যদি প্রতিযোগিতা ১ শতাংশের মধ্যে হয়, তাহলেই কেবল পুনঃ গণনার আবেদন করতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ভোট জালিয়াতির অভিযোগ এনে চারটি অঙ্গরাজ্যে মামলা করেছেন ট্রাম্প। ইতোমধ্যে নেভাদা অঙ্গরাজ্যে মামলা করার হুমকি দিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।