রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিরাপত্তা জোরদার হচ্ছে বাইডেনের

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন। ইতিমধ্যে তিনি ২৬৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আরও দুটি রাজ্যে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

যে কোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। তাই শুক্রবার থেকে যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরাপত্তা জোরদার করছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে শুক্রবার দিনের শুরুতে তিনি বক্তৃতা দিতে পারেন বলে জানানো হয়েছে।

তারপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি।

সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে; তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেয়া হয় না।

বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ডেলওয়্যারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার দল। সেখানেই বাইডেনের শুক্রবার ভাষণ দেয়ার সম্ভাবনা আছে।