রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জর্জিয়ায় ভোট পুনঃ গণনার ঘোষণা

অনলাইন ডেস্ক  জর্জিয়ায় ভোট পুনঃ গণনার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর ব্রেড রাফেনসবার্গার। এ রাজ্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্যাটিক পার্টির জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

বিবিসি জানিয়েছে, এ রাজ্যটিতে এখন মাত্র চার হাজার ১৬৯ ভোট গণনা বাকি আছে। এছাড়া ৮ হাজারের মতো সামরিক ভোট মেইলে রয়েছে। সেগুলো আজকের দিনে মধ্যে পৌঁছালে তা গণনা করা হবে।

রাজ্য গর্ভনর জানিয়েছেন, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম থাকায় ভোট পুনঃ গণনা করা হবে।

এ রাজ্যটিতে ইলেকটোরল ভোট রয়েছে ১৬টি। ভোটের হিসেবে ট্রাম্পের চেয়ে বাইডেন দেড় হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।