মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” রক্ত দিন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষে সেচ্ছাসেবী সংগঠণ ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এবং অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’র যৌথ আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ নভেম্বর উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজারে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত সংগঠণ দুটির সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে এলাকাটির বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার ৩০০ জনেরর বেশি নারী ও পুরুষের বিনামুল্যে রক্তের গ্রপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পেইনের আহ্বায়ক মাসুদ প্রামানিক।
ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের সভাপতি এনামুল হক বসুনিয়া, সদস্য মেহেদী হাসান, লিখন রাজ, আসাদুজ্জামান আরিফ, মিলু, সবুজ, শাওন,সজল পোদ্দার, আব্দুল্লাহ প্রমুখ।