রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সুদানের বিখ্যাত ক্বারী শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক  সুদানের বিখ্যাত ক্বারী শেখ নুরাইন মোহাম্মদ সিদ্দিক শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পবিত্র কোরআনের সবচেয়ে নিখুঁত ও দরদিকণ্ঠে তেলওয়াতকারীদের একজন ছিলেন তিনি।

রাজধানী খার্তুমের জনবহুল ওমডুম্যান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এতে শেখ নুরাইন ছাড়াও কোরআনের আরও তিন হাফেজের প্রাণহানি ঘটেছে। তারা হলেন, আলী ইয়াকুব, আবদুল্লাহ আওয়াদ করিম ও মোহান্নাদ আল-কিনানি।

আফ্রিকান দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ নুরাইন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত।

আদদুরি কিরাত বিশেষভাবে তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে।

মোহাম্মদ শাব্বা নামের একজন লিখেছেন, আমার প্রিয় কোরআন তেলাওয়াতকারী শেখ নুরাইন মোহাম্মদ আর নেই। আমি বিধ্বস্ত ও ব্যথিত।

মুসলিম ডেইলির এক টুইটার পোস্টে বলা হয়েছে, দুঃখজনকভাবে ক্বারি শেখ নুরাইন সড়কে নিহত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন ও জান্নাত নসিব করুন।