সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান

ডেক্সরিপোর্ট  বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্ষতিকর পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন।

শনিবার বিকালে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পলিথিন ব্যাগের বহুল ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। এজন্য পলিথিনের বিকল্প পাটের ব্যাগ উদ্ভাবনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশীয় উদ্ভাবকরা এগিয়ে এলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।