সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের ঢাকা-কলকাতা ফ্লাইট

ডেক্সরিপোর্ট  ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ১২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। তবে কী কারণে ঢাকা-কলকাতা রুটে সেবা স্থগিত করা হলো, তা জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট ছিল তাদের। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা যায়। ছোট উড়োজাহাজ পাঠিয়েও বেশিরভাগ আসন ফাঁকা থাকছে।

এয়ার বাবল চুক্তির ফলে প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস–বাংলা ও নভোএয়ারের ২৮টি এবং ভারত থেকে তাদের পাঁচটি বিমান সংস্থার ২৮টি ফ্লাইট পরিচালনা করার কথা।