রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

অনলাইন ডেস্ক  ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক যুদ্ধ চলমান রয়েছে তা অবশ্যই বন্ধ করতে হবে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদেহ রোববার এক বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আমরা ইরানের ক্ষতিপূরণের একটি তালিকা তৈরি করেছি।

আলা আরাবিয়া এক প্রতিবেদনে বলছে, তালিকাতে সায়েদ খাতিবজাদেহ ঠিক কী কী রেখেছেন সে সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে গত কয়েকমাস ধরেই ইরান সরকারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ দাবী করে আসছে।

২০১৮ সাল থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে শুরু করে। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরমাণু কার্যক্রম অব্যাহত রাখার অভিযোগ এনে পরমাণু শান্তিচুক্তি থেকে বের হয়ে আসেন এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

ইরানের সঙ্গে পরমাণু শান্তিচুক্তিটি স্বাক্ষর হয়েছিলো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে। সে সময় ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন জো বাইডেন। এবার বাইডেন প্রেসিডেন্ট নির্বাচত হওয়ায় ওই চুক্তির সম্ভাবনা নতুন করে উঁকি দিচ্ছে এমনটিই মনে করছেন বিশেষজ্ঞরা।