শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ট্রাম্পের উচিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দায়ের করা অভিযোগগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা। খবর ফক্স নিউজের।

ডিওয়াইন সোমবার ওহিয়োতে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়ে বলেন, আমি এখন যেসব তথ্য পাচ্ছি, তাতে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফল অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে এ নির্বাচনে ২৩২ ইলেকটোরাল ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেননি। তিনি কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন। এসব অভিযোগের বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে টেকেনি।