শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

স্ত্রী হত্যার দায়ে স্বামী ও দুই বন্ধুর মৃত্যুদণ্ড আপিলেও বহাল

বাসস  সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

দণ্ডিতদের ক্রিমিনাল আপিল খারিজ করে দিয়ে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

রায়ে স্বামী সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে টিপু এবং তার দুই বন্ধু শহীদুল ইসলাম ও মো. খোরশেদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। আসামিরা সবাই কনডেম সেলে রয়েছেন।

হাইকোর্টে মৃত্যুদণ্ড রায় বহাল রাখার পর তিন আসামিই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালে সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে টিপু তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। সঙ্গে ছিল তার দুই বন্ধু। পরে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলের পেছনে। সেখানে নিয়ে পেটে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করেন মাসুদ। এতে অংশ নেয় তার দুই বন্ধুও। হত্যার পর ওই নারীর গলা কেটে পানিতে ফেলে দেয়া হয়।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডের আনা মামলায় বিচার শেষে নিম্ন আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয়। ডেথ রেফারেন্স ও আপিলে যা বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের রায় বাতিল চেয়ে আসামিদের করা আপিল খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল রাখে।