শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে।নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যাবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে।শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে।মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

বুধবার(১৮ নভেম্বর)সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যাবহারে সচেতনতামূলক র‍্যালীর উদ্ধোধন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আসছে শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বীতীয় ঢেউ আসতে পারে।এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।

এর আগে র‍্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সাধারন পথচারী,রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার্ড লাগিয়ে দেন।পরে র‍্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মোঃ জুলফিকার আলী হায়দার,উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ,উপ-পুলিশ কমিশনার (দক্ষিন)মোঃ মোকতার হোসেন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার,উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ ফজলুল করিম,বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।