শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইকুয়েডরে খনি ধসে ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক  ইকুয়েডরের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে তিন জনের প্রাণহানি ঘটেছে। ভূমিধসের কারণে সেখানে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এ কথা জানায়।

ন্যাশনাল রিস্ক অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস জানায়, এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো আরো দু’জন নিখোঁজ রয়েছে।

কলম্বিয়া সীমান্তবর্তী ইস্মারেল্ডাস প্রদেশে স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে এ খনি ধসের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে খনি খননের কারণে ভূমি ধসের ফলে এ দুর্ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো টুইটার বার্তায় বলেন, ‘আমি জনগণের জীবন রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে ঝুঁকি ও জরুরি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি।’