শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অক্সফোর্ডের ভ্যাকসিন বয়স্কদের উপর শক্তিশালী এন্টিবডি তৈরি করছে

অনলাইন ডেস্ক  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাধীন ভ্যাকসিনটি ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে দৃঢ় রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে বলে দাবী করা হচ্ছে।

বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে সম্প্রতি এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ধাপে ৫৬০ সুস্থ স্বেচ্ছাসেবীর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। সেখান থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক। এ ছাড়া এই ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে ল্যানসেটে পিয়ার রিভিউ হওয়া ফলাফলে জানানো হয়েছে।

দ্য ল্যানসেট বলছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটি ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ৫৬ থেকে ৬৯ এবং ৭০ বয়সোর্ধ্বদের মধ্যে।

ইতোমধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ফাইজার-বায়োএনটেক, রাশিয়ার স্পুতনিক-৫ এবং মডারনার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। এর মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।

ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনটি সব নিরাপত্তার ধাপে পাশ করেছে। এই ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। কোম্পানি দুইটি জানিয়েছে, তারা এখন বাজারে ভ্যাকসিন ছাড়তে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর জন্য প্রস্তুত। ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক গত সপ্তাহে জানিয়েছিল যে, তাদের ভ্যাকসিন শতকরা ৯০ শতাংশ কার্যকর। এটি কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বলে প্রচার হয়।

তবে এ সপ্তাহে আসা আরো পরীক্ষার ফলাফলে দেখা যায়, এটি ৯৫ শতাংশ কার্যকর। ফাইজার জানিয়েছে, তাদের টিকা বয়স্কদেরও করোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। ৬৫ বয়সোর্ধ্বদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর।