সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ভারতের মিগ-২১ যুদ্ধবিমান যে কারণে বিধ্বস্ত হলো!

ভারতের রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় দেশটির মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার বিকালে জেলার শোভাসর কি ধানি নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। এ ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তবে ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এদিন বিকালে রুটিন মিশনের অংশ হিসেবে বিমানটি আকাশে উড্ডয়ন করে। সামরিক বাহিনীর মুখপাত্র বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির কারণে বিমানটি স্বাভাবিকভাবে চলতে না পেরে বিধ্বস্ত হয়েছে।

সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে, শীঘ্রই দুর্ঘটনার আরও কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই রাজস্থানে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

ভারতীয় হামলার ২৪ ঘণ্টার মাথায় পাকিস্তান তাদের অংশের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এক পর্যায়ে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান।

পরে তাকে শান্তির বার্তা হিসেবে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার টান টান উত্তেজনা প্রশমিত হয়।