শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর-এর সঙ্গে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স (এএমআর) সংক্রান্ত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত হয়েছেন।

এএমআর শুক্রবার এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছে। এই দায়িত্ব তিন বছরের জন্য কার্যকর থাকবে।

অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স সংক্রান্ত ইন্টারএজেন্সি কোঅর্ডিনেশন গ্রুপের সুপারিশ ও জাতিসংঘ মহাসচিবের সমর্থনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং পশু স্বাস্থ্য সংক্রান্ত বিশ্ব সংস্থার (ওইআই) যৌথ উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স সংক্রান্ত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ গঠন করা হয়।