সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৬
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার আদালতে ফেসবুকের মামলা

ডেক্সরিপোর্ট  ঢাকায় একটি আদালতে এসকে শামসুল আলম নামের এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক ডটকম ডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক।মামলায় ৫০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার ঢাকা জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন ফেসবুক কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। আগামী ১ ডিসেম্বর কোর্ট ফি দাখিল করা হবে বলে জানা গেছে।

জেলা জজ আদালতের আপিল সহকারী ও ব্যারিস্টার মোকছেদুল ইসলামের জুনিয়র আইনজীবী মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আইনজীবী আরিফুল জানান, ফেসবুক ডটকম ডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ার বিষয়টি নজরে আসার পর এটি বন্ধ করার জন্য বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম নোটিশ দেন। কিন্তু ডোমেইনটি এখনও বন্ধ করা হয়নি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছেন। এ জন্য আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি ৫০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানান আরিফুল ইসলাম।