শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

করোনার টিকা আগামী সপ্তাহে: ট্রাম্প

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বর নির্বাচনে পরাজিত হওয়ার পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ের বাইরে ভিন্ন বিষয়ে এই প্রথম কথা বললেন ট্রাম্প। খবর রয়টার্সের।

থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শনিবার ট্রাম্প জানান, প্রথমধাপে স্বাস্থ্যকর্মী ও প্রবীণ ব্যক্তিদের এই ভ্যাকসিন সরবরাহ করা হবে।

তিনি জানান, আগে থেকে প্রস্তুতি থাকায়, অনুমোদনের পর ভ্যাকসিন সরবরাহ ও প্রথম ধাপে মানুষের মধ্যে টিকা প্রয়োগে খুব একটা দেরি হবে না। ২০ জানুয়ারি জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগেই এই টিকা দেয়ার তোড়জোড় চলছে। সেক্ষেত্রে ট্রাম্পই এই টিকা সরবরাহের উদ্বোধনের সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ চলতি মাসে ব্যাপকভাবে বাড়লেও বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছিলেন না ট্রাম্প। তবে তার প্রশাসনের কাছ থেকে এর আগে জানানো হয়েছিল, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ফাইজার আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন হয়ে যাবে।

করোনা ভ্যাকসিনের সুখবর দেয়া দুই মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার মধ্যে ফাইজার এরই মধ্যে ভ্যাকসিনটি অনুমোদন চেয়ে আবেদন করেছে মার্কিন ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ)।

এর আগে ইউএসএটুডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে চারটি ধাপে করোনা ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধারা ভ্যাকসিনটি পাবেন। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার হিসেবে এই পর্যায়ে মোট জনসংখ্যার ৫ শতাংশের কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে।