বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বাইডেনের পায়ে চিড়

অনলাইন ডেস্ক  কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ে চিড় ধরেছে। তাকে চিকিৎসা সুরক্ষা বুট পরতে হতে পারে বলে রোববার তার প্রচার টিম জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী বাইডেন পা পিছলে পড়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়।

আগামী জানুয়ারিতে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন হবেন বাইডেন। শনিবার তার দুটি জার্মান শেফার্ডের একটির সঙ্গে খেলতে গিয়ে তিনি আহত হয়েছেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর শুরুতে বলেন, এক্সরে-তে কোনো ‘স্পষ্ট চিড়’ ধরা পড়েনি। যে কারণে অতিরিক্ত সিটিস্ক্যান করতে হয়েছে।

পরে এক বিবৃতিতে তিনি বলেন, ওই স্ক্যানেই পায়ের মাঝে ‘সূক্ষ্ম চিড়’ ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাইডেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের মাধ্যমে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার না করে ফলের বিষয়ে আদালতে আপত্তি তোলা ট্রাম্প বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইটে বলেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন!