নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,দেশের আইন শৃংখলাকে ঠিক রেখে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানাকে বিট পুলিশিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে।সুতরাং বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃশ্বার্থ ভাবে কাজ করতে হবে।যে উদ্দেশ্যে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবার(০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল এয়ারপোর্ট থানা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ,জনগনের পুলিশ।তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে।মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে।নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।বিট অফিসাররা নিজ নিজ বিটের সাধারন জনগনের সাথে মিশে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করুন।প্রত্যককে সাথে নিয়ে সমান ভাবে গুরুত্বদিয়ে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক(তদন্ত)শাহ মোঃ ফয়সাল প্রমুখ।