শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্রে একদিনে লক্ষাধিক করোনা রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, বুধবার একদিনে দেশটিতে ২ হাজার ৮শ’র বেশি মানুষ করোনায় মারা গেছেন। আর একই দিন নতুন করে ১ লাখ দুই হাজার ২২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবিবি বলছে, নভেম্বরের তুলনায় এ মাসে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে লক্ষাধিক ব্যক্তি, যা দেশটিতে রেকর্ড।

এছাড়া বুধবার দেশটিতে এক লাখ ৯৫ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটিও দেশটিতে আক্রান্তের দিক দিয়ে রেকর্ড।

মানুষের ভাইরাস আক্রান্ত, মৃত্যুর এই মিছিল খুব শিগগিরই কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এ থেকে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা. জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।