শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধু আমাদের চেতনার প্রতীক, তার ভাস্কর্যে অনুপ্রাণিত হই: প্রাণিসম্পদমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের আদর্শের চেতনার প্রতীক। তার ভাস্কর্য থেকে আমরা উৎসাহ পাই, অনুপ্রাণিত হই। বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পূর্ণ আলাদা বিষয়, এ নিয়ে কেউ জল ঘোলা করতে পারবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার।

শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটে (বিএলআরই) দুদিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যে কোনো মূল্যে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন রেজাউল করিম।

বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না, বলেন প্রাণিসম্পদমন্ত্রী।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক হাসান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আবদুল জব্বার, বিএলআরআইয়ের মহাপরিচালক নাথু রাম সরকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ বিজ্ঞানী অংশ নিয়েছেন।