শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উজিরপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শামীম আহমেদ  বরিশালের উজিরপুর উপজেলার সাতলাতে ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যা দেখতে এসে সাতলায় নদীর তীর ও বাঁধ ভাঙ্গনের কথা জানতে পেরেছি। যার একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাকী কাজ ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে বাকী অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কিভাবে এটিকে রক্ষা করা যায়। বাধটা মেরামত করা হবে যাতে এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি এ কথাগুলো বলেন।

এর আগে উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।